মাধবকুণ্ড জলপ্রপাত
বড়লেখা, মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগ

দেশের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর একটি; পাথরের গা বেয়ে নিচের কুণ্ডে আছড়ে পড়ে। যাওয়ার পথে খাসিয়া পল্লি আর চা-বাগান পড়ে। পূর্ণ ধারা দেখতে বর্ষায় আসুন। কুণ্ডটি গভীর, পানিতে নামবেন না।
ঢাকা থেকে মৌলভীবাজার কীভাবে যাবেন
- বাসে
- সায়েদাবাদ থেকে; এসি বাস আরামবাগ ও ফকিরাপুল থেকেও ছাড়ে
- ট্রেনে
- কমলাপুর থেকে পারাবত, জয়ন্তিকা, উপবন বা কালনী এক্সপ্রেস; নামবেন শ্রীমঙ্গল বা কুলাউড়ায়